• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেক বৈঠকে অংশগ্রহণ নিয়ে যা জানাল ঢাকা গাজার নিহত ৩০০ শিশুর নাম সেলাই করলেন ডায়ানা বন্যা পরিস্থিতিতে এইচএসসি স্থগিতের দাবি ছাত্র অধিকার পরিষদের ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণ করা হবে ‘এককালীন ২ কোটি, মাসে ১০ লাখ টাকা চাঁদা দিবি’ ডিএমপির অপরাধ নিয়ন্ত্রণে সেরা মিরপুর বিভাগ, শীর্ষে পল্লবী থানা আবার ইরানি জাহাজে ট্রাম্পের অবরোধ আরোপ মুজিব বাহিনী ছিল ‘ফ্রিডম ফাইটারস গ্রুপ উইথ পলিটিক্স’: ফজলুর রহমান

প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা, আগুন

আন্তর্জাতিক ডেস্ক    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেপালে চলমান বিক্ষোভ আরও উত্তাল রূপ নিয়েছে। বিক্ষুব্ধরা দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল ও প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাসভবনে হামলা চালিয়ে আগুন ধরিয়েছে।

হিমালয়ান টাইমস জানায়, মঙ্গলবার কাঠমান্ডুর বোহারতার এলাকায় প্রেসিডেন্ট পাউডেলের বাসভবনে বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়েছে। বাসার ছাদ থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠে দেখা গেছে। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো পরিষ্কার নয়।

একই দিনে ভক্তপুরের বালকোটে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনেও আগুন ধরিয়েছে বিক্ষুব্ধরা। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা থামেনি। এ ঘটনায় ভেতরের দু’টি বাড়িতে আগুন লেগেছে।

এর আগে সোমবার পুলিশের গুলিতে ১৯ জন নিহত এবং ৪০০ জনের বেশি আহত হয়। বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। তিনি বলেন, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করতে তিনি পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোর থেকে রাজধানী কাঠমান্ডুসহ সারাদেশে বিক্ষোভ অব্যাহত ছিল। এই সময় একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা-ভাঙচুর হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও আক্রমণের শিকার হয়েছে। রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
গাজায় ১ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিল ইইউ
গাজায় ১ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিল ইইউ
ইরানের বিমানবন্দরে আগুন, ভিডিও যাচাই করে যা দেখা গেল
ইরানের বিমানবন্দরে আগুন, ভিডিও যাচাই করে যা দেখা গেল