• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেক বৈঠকে অংশগ্রহণ নিয়ে যা জানাল ঢাকা গাজার নিহত ৩০০ শিশুর নাম সেলাই করলেন ডায়ানা বন্যা পরিস্থিতিতে এইচএসসি স্থগিতের দাবি ছাত্র অধিকার পরিষদের ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণ করা হবে ‘এককালীন ২ কোটি, মাসে ১০ লাখ টাকা চাঁদা দিবি’ ডিএমপির অপরাধ নিয়ন্ত্রণে সেরা মিরপুর বিভাগ, শীর্ষে পল্লবী থানা আবার ইরানি জাহাজে ট্রাম্পের অবরোধ আরোপ মুজিব বাহিনী ছিল ‘ফ্রিডম ফাইটারস গ্রুপ উইথ পলিটিক্স’: ফজলুর রহমান

আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে : আবিদুল

ক্যাম্পাস প্রতিনিধি    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ পি.এম.
ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ছবি: সংগৃহীত
ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরা যখনই কোনো কেন্দ্রে গিয়েছি, আমাদের বারবার এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমাদের সময় নষ্ট করানো হয়েছে।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে জরুরি সংবাদ সম্মেলেন তিনি এসব অভিযোগ করেন।

আবিদুল ইসলাম খান বলেন, ‘অমর একুশে হলে গিয়েছি সেখানে কারচুপির প্রমাণ পেয়েছি। রোকেয়া হলেও কথা বলেছি। তারা বলেছে কারচুপি হয়েছে। এটা কোনোভাবে আশা রাখেনি। সকাল থেকে আমাদের পোলিং এজেন্টদেরও কেন্দ্রে ঢুকতে ক্ষেত্রে বাধা প্রদান করা হয়। প্যানেলের নম্বর সিটটাও দিতে গিয়ে প্রত্যেক জায়গায় বাধার মধ্যে পড়েছি।

তিনি বলেন, ‘সকালে আমার বিরুদ্ধে একটা বিশাল প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, যেখানে মেইনস্ট্রিম মিডিয়া বিভ্রান্ত হয়েছে। পরবর্তীতে যদিও তারা সংশোধনী দিয়েছে। রোকেয়া হলের নির্বাচনী কর্মকর্তা আমাদের এক প্রার্থীর ব্যালট নম্বর বিতরণ করার জন্য তার ছাত্রত্ব শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে।

অথচ তারা শিবিরেরটা দিতে দিচ্ছেন। মিডিয়ার মধ্যেও নির্বাচন কারচুপির তথ্য উঠে এসেছে। এসব নিয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৫ অনুষদে ডিন নিয়োগ
ছবি: সংগৃহীত
সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে শিক্ষক বরখাস্ত
ছবি: সংগৃহীত
ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবির, সতর্ক করল সংগঠনটি