• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

ডাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বাগছাসের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক    ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)।

বুধবার (১০ সেপ্টেম্বর) সংগঠনটির সদস্যসচিব জাহিদ আহসানের সই করা বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ৯ সেপ্টেম্বর একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

বিবৃতিতে বলা হয়, নির্বাচনে একাধিক ব্যালট পেপার আগেই পূরণ করা অবস্থায় পাওয়া যায়, রোকেয়া হলে একটি নির্দিষ্ট সময় ভোটগ্রহণ বন্ধ ছিল এবং সার্বক্ষণিক চালু থাকার কথা থাকলেও ভোট গণনার এলইডি স্ক্রিন একাধিকবার বন্ধ হয়ে যায়। এসব ঘটনায় নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ মনে করে, এ ধরনের অনিয়মের জন্য প্রশাসন ও রিটার্নিং অফিসার দায়ী। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাই—এসব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের মতামত প্রকাশ করেছে, আমরা সেই রায়কে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সব সময় সচেষ্ট থাকবে।

স্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন সম্পন্ন করায় ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো এবং শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আশা রাখি, ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা সামনের বছরগুলোতেও বজায় থাকবে। ডাকসুর মাধ্যমে প্রত্যাশিত আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সম্পূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
ঢাকা-দিল্লি সম্পর্কে বড় আশঙ্কা দেখছে না বিএনপি
বিজেপির উত্থান, তৃণমূলের ধাক্কা ঢাকা-দিল্লি সম্পর্কে বড় আশঙ্কা দেখছে না বিএনপি