• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক    ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা কয়েক দিন আটকে থাকার পর আজ দেশে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল ও বাংলাদেশ-নেপাল ম্যাচ কভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালেই নেপালের ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশ দল। সাড়ে ১১টার পর তারা বিশেষ ফ্লাইটে দেশে ফিরবেন। একই ফ্লাইটে দেশে ফিরবেন ক্রীড়া সাংবাদিকরাও।

বাফুফে, কাঠমান্ডুতে বাংলাদেশের দূতাবাস ও সরকারের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত সময়ে দলটি দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ দল দুইটি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। তবে ৮ সেপ্টেম্বর নেপালে সরকারপতন আন্দোলন শুরু হওয়ায় ৯ সেপ্টেম্বরের খেলা বাতিল হয়। ৯ সেপ্টেম্বরই দেশে ফেরার চেষ্টা করলেও বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে দল ও সাংবাদিকরা গত দুই দিন হোটেলে আটকে থাকেন।

সম্প্রতি দেশটিতে ছাত্র ও জনগণের আন্দোলনে সরকার পতনের কারণে ৯ সেপ্টেম্বর দুপুর থেকে ১০ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ ছিল। ফ্লাইট পুনরায় চালু হলে বাফুফে আজ দলের দেশে ফেরা নিশ্চিত করেছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার
ছবি: সংগৃহীত
উরুগুয়ের নতুন কোচ ডিয়েগো ফোরলান
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনা নয়, সেমির আগে বেশি সুবিধা পাচ্ছে ইংল্যান্ড