• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইসরায়েলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় ৭২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চলে একদিনে অন্তত ৭২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের এই হামলায় নিহতের সংখ্যা ২০২৩ সালের অক্টোবর থেকে ৬৪,৬৫৬ ছাড়িয়েছে।

ইসরায়েল গাজা শহর দখলের জন্য হামলা আরও তীব্র করেছে, যেখানে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি বসবাস করেন। বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, পশ্চিম গাজায় বাস্তুচ্যুত পরিবারের তাঁবুতে গোলাবর্ষণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। একইভাবে, পশ্চিম গাজার টিবা-২ আবাসিক ভবনে বোমাবর্ষণে দুইজন নিহত হন।

ওয়াফা বার্তাসংস্থার তথ্য অনুযায়ী, নাসের স্ট্রিটে বাস্তুচ্যুতদের তাঁবুতে ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আল-আহলি হাসপাতালের কাছে আরেকটি ড্রোন হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শেখ রাদওয়ান ও মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরেও হামলা চালানো হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসের জালাল স্ট্রিটে চারজন নিহত হয়েছেন, তাদের মধ্যে দুজন শিশু।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মানুষ চরম দুর্ভিক্ষের মুখে পড়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া, গাজায় অভিযান নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলা চলছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১৮ বছরের সীমান্ত বিরোধের অবসান, নতুন সম্পর্কে স্পেন-জিব্রাল্টার
১১৮ বছরের সীমান্ত বিরোধের অবসান, নতুন সম্পর্কে স্পেন-জিব্রাল্টার
ছবি: সংগৃহীত
আল জাজিরা’র বিশ্লেষণ মার্চ থেকে জুলাই: কী বদলেছে?
গাজার নিহত ৩০০ শিশুর নাম সেলাই করলেন ডায়ানা
গাজার নিহত ৩০০ শিশুর নাম সেলাই করলেন ডায়ানা