• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরল বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক    ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেপালে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে সরকারবিরোধী আন্দোলন ও সহিংসতার কারণে কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরেছে।

নেপাল থেকে বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন হাভিয়ের কাবরেরা, জামাল ভূঁইয়ারা।

অবশেষে তিন দিন ‘হোটেলবন্দী’ থাকার পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে ফুটবল দলকে। জানা গেছে, বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও একই ফ্লাইটে দেশে ফিরেছেন। 

বিকেল ৪টা ৪৩ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে বাংলাদেশ ফুটবল দলের অবতরণের ভিডিও পোস্ট করা হয়।

এতে বলা হয়, ‘বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০বি বিমান এর বিশেষ ফ্লাইটের মাধ্যমে নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে  নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে’।

দলের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার
ছবি: সংগৃহীত
উরুগুয়ের নতুন কোচ ডিয়েগো ফোরলান
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনা নয়, সেমির আগে বেশি সুবিধা পাচ্ছে ইংল্যান্ড