• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

নেপালে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। সরকারি তথ্যের বরাতে দেশটির সংবাদমাধ্যম দ্য খবর হাব ইংলিশ এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেলের কাছে সাবেক বিচারপতি সুশীলা কার্কির শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যসচিব একনারায়ণ আরিয়াল এ তথ্য প্রকাশ করেন। তিনি আরও জানান, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ১৯১ জন চিকিৎসাধীন রয়েছেন।

সরকারি মদদে দুর্নীতি, স্বজনপ্রীতি ও কর্মসংস্থানের অভাবের প্রতিবাদে নেপালে আন্দোলন চলছিল। তবে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করলে আন্দোলন সহিংস রূপ নেয়। পরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। অবশেষে চলমান সংকটে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়, বিক্ষোভে এ পর্যন্ত অন্তত এক হাজার ৩০০ জন আহত হয়েছেন। লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতির পরিমাণ কয়েকশ কোটি রূপি ছাড়িয়েছে। সহিংসতা দমনে সেনাবাহিনী কারফিউ জারি করে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

শুক্রবার থেকে রাজধানী কাঠমান্ডুতে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করেছে। দোকানপাট খুলেছে, সড়কে গাড়ি চলাচলও দেখা যাচ্ছে। তবে সেনা টহল এখনও চলছে এবং কিছু সড়কে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তার মাত্রা কমে এসেছে।

এদিনই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। রোববার (২৪ সেপ্টেম্বর) তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।   

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের