• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বকেয়া বাসাভাড়ার জন্য মারধরে ব্যবসায়ী নিহত, আটক ২ সংরক্ষিত এমপিদের এলাকা পুরো বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুনের দায়িত্ব গ্রহণ ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন, বদলে গেল পরীক্ষার কেন্দ্র কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে রামুতে ছাত্রদলের ত্রাণ বিতরণ চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক

পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলন করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেইসাথে, জাতীয় সনদসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছে দলটি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, ১৮ সেপ্টেম্বর ঢাকা, পরদিন বিভাগীয় শহর ও ২৬ তারিখ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে জামায়াত।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণঅভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। এই একই দাবিতে অনেক দলই আন্দোলনে নামতে পারে বলে উল্লেখ করলেও সেটিকে এখনই যুগপৎ আন্দোলন বলতে রাজি নন মোহাম্মদ তাহের।

এই কর্মসূচির বিষয়ে জুলাইয়ের চেতনায় বিশ্বাসী দলগুলোর সাথে আলোচনা চলছে বলেও জানান জামায়াতে ইসলামীর এই নেতা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগকে যেকোনো মূল্যে প্রতিরোধ করতে হবে: ফাহিম ফারুকী
আওয়ামী লীগকে যেকোনো মূল্যে প্রতিরোধ করতে হবে: ফাহিম ফারুকী
ফাইল ছবি
স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার
ইসলামী ঐক্যজোট
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ইসলামী ঐক্যজোটের শোক