• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

যারা দেশই চায়নি তাদের আবার সততা কী? : দুদু

নিজস্ব প্রতিবেদক    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের টক শোতে বলেছেন, বাংলাদেশ যারা চায়নি, পাকিস্তান যারা চেয়েছে তাদের আবার সততা কী? তাদের সততা কী বলেন? আমি তো রাজনীতির কথা বলছি। আপনারা বলেন তাদের সততা কী? পকেট থেকে পয়সা বের করে এমন গুনে গুনে ডাইনিং টেবিলে খাওয়াটা সততা মনে হচ্ছে?

দুদু বলেন, ‘ছাত্রদলের কারো নাম বলেন যার নামে দুর্নীতির অভিযোগ আছে। তার নাম বলেন বা বাবার নাম বলেন। নির্দিষ্ট করে বলেন। নয়তো অভিযোগ করা বা এসব কথা বলা ঠিক না। এই ট্রেন্ডটা এখন শুরু হয়েছে। ছাত্র অঙ্গনে নির্বাচন হওয়ার কথা না।

ইউনিয়ন কাউন্সিলে নির্বাচন হওয়ার কথা না। সেটা বন্ধ করার জন্য ওখানে নিয়ে গেলাম। জাতীয় যে নির্বাচন হওয়ার কথা, যেখানে জবাবদিহি থাকবে, যেখানে দেশ পরিচালনার একটা নেতৃত্ব উঠে আসবে সেটা অন্য সংগঠনও আছে। কিন্তু ম্যাক্সিমাম পরিচিত আছে যে বিএনপি আসছে। একে ঠেকাতে হবে। এটা আমার কাছে মনে হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা কোনো প্রতিষ্ঠান ছাড়তে চায় নাই। ছাত্রদল কোনো প্রতিষ্ঠান ছাড়তে চায় নি। মনে করেছে যে মন্দের ভালো, উপস্থিত থাকাটা ভালো।

শামসুজ্জামান বলেন, ‘কেন বর্জন করবে না। যেখানে শিক্ষকরা বর্জন করছেন। ছাত্রদের অনুসরণীয় ব্যক্তিত্ব হচ্ছেন শিক্ষক। এখন শিক্ষকদের ঘৃণাকে তারা তো ধারণ করতে পারে। তো সেই জায়গাটায় যেটা ধারণ করে থাকে, সেটাকে সততা বলবেন না?’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ