• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
লালবাগে বকেয়া বাসাভাড়ার জন্য মারধরে ব্যবসায়ী নিহত, আটক ২ সংরক্ষিত এমপিদের এলাকা পুরো বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুনের দায়িত্ব গ্রহণ ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন, বদলে গেল পরীক্ষার কেন্দ্র কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে রামুতে ছাত্রদলের ত্রাণ বিতরণ চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক

এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল তুরস্ক। রিসেপ তাইয়েপ এরদোগানের পদত্যাগের দাবিতে গতকাল রাজধানী আঙ্কারার রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ।

রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি- সিএইচপি’র কংগ্রেস নীতিমালা বাতিল নিয়ে চলমান মামলা স্থগিতের দাবিতে শুরু হয় এই বিক্ষোভ। এ সময়, আন্দোলনকারীরা পতাকা হাতে সরাসরি স্লোগান দেন প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে।

বিক্ষোভকারীদের মতে, গত এক বছর ধরে বিরোধী পার্টি সিএইচপি’র সদস্য ও সমর্থকদের ওপর আইনি দমন-পীড়ন চালাচ্ছে আঙ্কারা প্রশাসন। চলমান মামলার রায়ের জেরে ক্ষমতাচ্যুত হতে পারে বিরোধী দলীয় প্রধান। যিনি বর্তমানে কারাগারে অবস্থান করছেন।

সেখান থেকে পাঠানো এক বার্তায় ইমামোগলু জানান, সরকার পরবর্তী নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারণের চেষ্টা করছে। এতে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারিক পদক্ষেপ এবং ভিন্নমত দমনের প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করার অভিযোগও করেন। আঙ্কারার সমাবেশে উচ্চস্বরে জানানো হয় এই বার্তা।

উল্লেখ্য, গত মার্চ মাসে বিরোধী দলীয় নেতা একরেম ইমামোগলুকে গ্রেফতারের পর থেকেই শুরু হয় তুরস্কের রাজনৈতিক অস্থিরতা। এর ফলে দেশটির মুদ্রা লিরার ক্রমাগত দরপতন ঘটতে থাকে। নড়বড়ে হয়ে যায় দেশটির অর্থনীতি।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বার্নহামকে কীভাবে দেখছে বিশ্ব?
ছবি: সংগৃহীত
ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা
ছবি: ভিওডি বাংলা
বাংলাদেশের গণতন্ত্র নিয়ে রাতে অক্সফোর্ডে সেমিনার, ডাকা হয়েছে জয়কে