• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

‘পিছে তো দেখো’

বিনোদন ডেস্ক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ এ.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় ক্ষুদে তারকা আহমাদ শাহের ছোট ভাই উমর শাহ মারা গেছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পোস্টে লেখা হয়, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং আমাদের এই শোক সহ্য করার শক্তি দিন।”

উমর শাহ ছিলেন সেই পরিবারের একজন, যাদের জনপ্রিয়তা আসে আহমাদের ভাইরাল ভিডিও “পিছে তো দেখো” থেকে। এরপর রমজান মাসের বিশেষ ট্রান্সমিশন ও বিভিন্ন গেম শোতে তিনি বড় ভাই আহমাদের সঙ্গে টেলিভিশনে উপস্থিত হয়ে দর্শকের মনোযোগ কেড়েছিলেন।

পরিবার জানিয়েছে, উমরের মৃত্যু তাদের জন্য দ্বিতীয় বড় শোক। এর আগে তাদের কন্যা আয়েশাও মারা গিয়েছিলেন। এ কঠিন সময়ে সবার কাছে উমরের আত্মার মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন তারা।

উমরের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও তারকারা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’