• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড ফেসবুকের মতো পরিচিতদের জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ পাকিস্তানে ওআইসির নারী বিষয়ক সম্মেলন শুরু শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী অপরাধ দমনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের কলকাতা বিমানবন্দর–সংলগ্ন মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

গাজায় টানা বোমাবর্ষণে যমজ শিশুসহ নিহত আরও ৫১

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় টানা বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় বছর বয়সী যমজ শিশু ও একজন সাংবাদিকও রয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় গাজা সিটিতে তীব্র বোমাবর্ষণ চালায় ইসরায়েল। এ ঘটনায় শহরের বহু বাসিন্দা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।

জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ র‌্যাপোর্টার ফ্রান্সেসকা আলবানিজে অভিযোগ করেছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত করতে ইসরায়েল অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে।

অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ টানা তৃতীয় দিনের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, “সন্ত্রাসের টাওয়ার সমুদ্রে ভেঙে পড়েছে।” তবে হামাস ভবনটি ব্যবহার করছিল-এমন কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি।

২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৯০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখ ৬৪ হাজার ৯২৬ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মরদেহ চাপা পড়ে আছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বার্নহামকে কীভাবে দেখছে বিশ্ব?
ছবি: সংগৃহীত
ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা
ছবি: ভিওডি বাংলা
বাংলাদেশের গণতন্ত্র নিয়ে রাতে অক্সফোর্ডে সেমিনার, ডাকা হয়েছে জয়কে