• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড ফেসবুকের মতো পরিচিতদের জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ পাকিস্তানে ওআইসির নারী বিষয়ক সম্মেলন শুরু শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী অপরাধ দমনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের কলকাতা বিমানবন্দর–সংলগ্ন মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

এশিয়া কাপের সুপার ফোরে উঠতে বাংলাদেশের সমীকরণ

স্পোর্টস ডেস্ক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কাকে প্রায় হারিয়েই দিয়েছিল হংকং। যদি তা ঘটত, বাংলাদেশি ক্রিকেটভক্তরা সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা নিয়ে আরও আশাবাদী হতে পারতেন। যদিও শেষ পর্যন্ত সেটি হয়নি, তবু এখনো টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি বাংলাদেশ। তবে সুপার ফোরে যেতে হলে টাইগারদের সামনে রয়েছে বেশ কিছু যদি-কিন্তু শর্ত।

আজ (১৬ সেপ্টেম্বর) গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার ফোরে উঠতে প্রথম শর্তই হলো-এই ম্যাচে জয় নিশ্চিত করা। তবে পরিসংখ্যান বলছে, আফগানদের বিপক্ষে সাম্প্রতিক ফলাফল বাংলাদেশের জন্য খুব সুখকর নয়। তার ওপর ভেন্যুটিও আফগানিস্তানের জন্য অনেকটা হোম গ্রাউন্ডের মতো।

অবশ্য ম্যাচ জিতলেই হবে না। সুপার ফোরে উঠতে চাইলে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। যেখানে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। বর্তমানে ২ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট শ্রীলঙ্কার। আফগানদের বিপক্ষে জয় পেলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সুপার ফোরে উঠবে লংকানরা। সেক্ষেত্রে বাংলাদেশ আজ যেকোনো ব্যবধানে জিতলেও সমস্যা হবে না।

কিন্তু যদি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি আফগানিস্তান জেতে, তবে বাংলাদেশ আজ জিতলে শ্রীলঙ্কা সহ ৩ দলেরই পয়েন্ট সমান ৪ হবে। সেক্ষেত্রে বিবেচনায় আসবে রান রেট। আর এখানে শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুই দলই বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছে। ফলে আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জেতার চেষ্টা করতে হবে টাইগারদের।

অন্যদিকে, যদি বাংলাদেশ হেরে যায়, তাহলে সব হিসাবই শেষ। সেক্ষেত্রে ২ পয়েন্টেই থেমে যাবে টাইগারদের যাত্রা, আর শ্রীলঙ্কা ও আফগানিস্তান-দুই দলই আগেই ৪ পয়েন্টে পৌঁছে যাবে। ফলে বাংলাদেশ সুপার ফোরে যাওয়ার কোনো সুযোগই পাবে না।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন্টন কাম্পাজ
বিশ্বকাপ থেকে বাদ পড়ায় ফুটবলারকে ‘হত্যার হুমকি’
ম্যারাডোনার সেই ‘বিতর্কিত’ গোল
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল আলোচনায় ম্যারাডোনার সেই ‘বিতর্কিত’ গোল
ফাইল ছবি
বিশ্বকাপ শেষে পোকার টুর্নামেন্টে নেইমার