• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

চীনের হটপট রেস্তোরাঁয় স্যুপে প্রস্রাব

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

চীনের শীর্ষ হটপট চেইন হাইদিলাও-এর সাংহাই শাখায় স্যুপের পাত্রে প্রস্রাব করার ঘটনায় দুই কিশোরকে ২২ লাখ ইউয়ান (প্রায় ৩ লাখ ৯ হাজার ডলার) ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে আদালত।

ঘটনাটি ঘটেছিল গত ফেব্রুয়ারিতে। ১৭ বছর বয়সী দুই কিশোর মদ্যপ অবস্থায় রেস্তোরাঁর ব্রথে প্রস্রাব করে সেই ভিডিও অনলাইনে প্রকাশ করলে তা ভাইরাল হয় এবং সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।

ভিডিও অনুযায়ী, স্যুপ খাওয়ার কোনো গ্রাহক দুষিত হয়নি। তবুও হাইদিলাও ঘটনার পরপরই ওই শাখায় খাওয়া প্রায় ৪ হাজার গ্রাহককে ক্ষতিপূরণ দেয়। প্রতিষ্ঠানটি পুরো হটপট সরঞ্জাম পাল্টে ফেলে এবং ব্যাপক পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করে।

মার্চে হাইদিলাও আদালতে প্রায় ২ কোটি ৩০ লাখ ইউয়ান ক্ষতিপূরণের দাবি জানায়। শুক্রবার সাংহাই আদালত রায় দেন, কিশোররা প্রতিষ্ঠানটির সম্পত্তি ও সুনামের ওপর অপমানজনক আঘাত করেছে। আদালত উল্লেখ করেছে, কিশোরদের অভিভাবকরা দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ক্ষতিপূরণ বাবদ দায় তাদের ওপরই বর্তাবে।

হাইদিলাও চেইনটি সিচুয়ানের জিয়ানইয়াংয়ে প্রথম রেস্তোরাঁ খোলার পর দ্রুত সম্প্রসারণ ঘটায়। বর্তমানে প্রতিষ্ঠানটির এক হাজারের বেশি শাখা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।

সূত্র: বিবিসি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের