• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

স্বৈরতন্ত্র থেকে মুক্তি পেতে

পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন করতে হবে : রেজাউল করীম

নিজস্ব প্রতিবেদক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পি.এম.
বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম । ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ১৯৭১ সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু বিগত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন তারা মানুষের এই প্রত্যাশা পূরণ করে নাই। বরং দেশকে বারংবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান করেছে এবং টাকা পাচার করে বেগম পাড়া নির্মাণ করেছে। একই সাথে দেশ বারবার স্বৈরতন্ত্রের কবলে পড়েছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতেই হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)  বিকালে সবুজবাগের বাসাবো খেলার মাঠে অনুষ্ঠিত এক গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, জুলাই সনদের আইনী স্বীকৃতি দিতে হবে। কারণ আগামীতে যে সরকার আসবে তাদের ওপরে আমরা আস্থা রাখতে পারি না। তারাও যে স্বৈরাচার হয়ে উঠবে না তার নিশ্চয়তা নাই। তাই নির্বাচনের আগেই জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করে তারই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

গণসমাবেশে সভাপতিত্ব করেন দলের সাংগঠনিক সম্পাদক, ঢাকা ০৯ আসনের সংসদ সদস্য প্রার্থী মিডিয়া ব্যক্তিত্ব জননেতা শাহ ইফতেখার তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ কাশফি এবং কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
ঢাকা-দিল্লি সম্পর্কে বড় আশঙ্কা দেখছে না বিএনপি
বিজেপির উত্থান, তৃণমূলের ধাক্কা ঢাকা-দিল্লি সম্পর্কে বড় আশঙ্কা দেখছে না বিএনপি