• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

‘পতিত স্বৈরাচার যেনো ফিরে না আসে’

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি-সংগৃহীত

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ইস্যুতে জামায়াতের আন্দোলন দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে তিনি বলেছেন, ‘কারও ভুল রাজনীতির কারণে দেশে পতিত স্বৈরাচার যেনো ফিরে না আসে।’

বুধবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের অনানুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এ সময় দেশের সব রাজনৈতিক দলগুলোকে সোচ্চার থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।

আমীর খসরু বলেন, ‘আন্দোলনের কর্মসূচি দেওয়ায় প্রমাণ হয় জামায়াত ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি সম্মান দেখাচ্ছে না এবং নির্বাচনকে অগ্রাহ্য করছে। দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে, আর যারা ভোট বানচালের ষড়যন্ত্র করবে, তারা দেশের মানুষের আস্থা হারাবে।’

এ সময় গণতন্ত্রের স্বার্থে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই বলে জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলোর উচিত দেশ ও গণতন্ত্র রক্ষায় একযোগে কাজ করা এবং অস্থিরতা এড়ানোর প্রতি গুরুত্ব দেওয়া।’

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের