• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

বগুড়ায় আগুনে পুড়ে

নিঃস্ব ৩ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

বগুড়া প্রতিনিধি    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ পি.এম.
আমরা বিএনপি পরিবার

বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলা গ্রামে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া তিনটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার‘-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১২টায়  দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ওই তিনটি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। 

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাবগ্রামের নিঃস্ব তিনটি পরিবারের সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি আতিকুর রহমান রুমন ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সদস্যদের প্রতি তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। 

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী-রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল হোসেন এবং বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট-এর মাধ্যমে আগুনে ওই তিনটি পরিবারের বাড়িঘর ভস্মিভূত হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার