• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিদেশি ঋণ বেড়ে ১১২ বিলিয়ন ডলার ছুঁয়েছে

নিজস্ব প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বৈদেশিক ঋণ চলতি বছরের জুনে নতুন রেকর্ড গড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, জুন শেষে বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১২.১৫ বিলিয়ন ডলার, যা মার্চে ছিল ১০৪.৮০ বিলিয়ন ডলার। অর্থাৎ তিন মাসে ঋণ বেড়েছে ৭.৩৫ বিলিয়ন ডলার। তুলনামূলকভাবে, গত বছরের জুনে ঋণ ছিল ১০৩.৪১ বিলিয়ন ডলার।

শেখ হাসিনা সরকারের ১৫ বছরেই বৈদেশিক ঋণ বেড়েছে প্রায় ৮১ বিলিয়ন ডলার, যেখানে কেবল গত এক বছরে ঋণ বেড়েছে ৮.৭৪ বিলিয়ন ডলার।

রিপোর্টে বলা হয়েছে, দেশের ভঙ্গুর অর্থনীতি সচল রাখতে সরকার জুনে আইএমএফ, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এআইআইবি, জাইকা প্রভৃতি সংস্থা থেকে পাঁচ বিলিয়ন ডলারের বেশি ঋণ নিয়েছে। এছাড়া, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ২০২২ সাল থেকে ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে, যা মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বাড়িয়েছে। সরকারের পদক্ষেপে কিছুটা স্থিতিশীলতা এসেছে, বিশেষ করে ডলারের বিনিময় হার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে।

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে সরকারি খাতে বৈদেশিক ঋণ বেড়েছে, কিন্তু বেসরকারি খাতে সামান্য কমেছে। সরকারি খাতে ঋণ বেড়ে ৯২.৩৭ বিলিয়ন ডলারে, যেখানে তিন মাসে বেড়েছে ৭.৪৬ বিলিয়ন ডলার। অন্যদিকে, বেসরকারি খাতে ঋণ কমে ১৯.৭৭ বিলিয়ন ডলারে।

বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেছেন, বৈদেশিক ঋণের বড় অংশই সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য নেওয়া হয়। তবে অতীতে এই ঋণ অনেক ক্ষেত্রে অপচয় হয়েছে। তিনি সতর্ক করেছেন, ঋণের যথাযথ ব্যবহার না হলে পরিশোধও কঠিন হয়ে পড়বে।

ঋণের ইতিহাসে দেখা গেছে, ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময়ে বৈদেশিক ঋণ ছিল প্রায় ১৯ বিলিয়ন ডলার, যা ২০০৮ সালের শেষে বেড়ে ২২.৭৯ বিলিয়ন ডলার হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের দায়িত্ব গ্রহণের পর পরবর্তী পাঁচ বছরে ঋণ বেড়ে দাঁড়ায় ৩১.৭৯ বিলিয়ন ডলার। ২০১৪-২০১৮ সালের মধ্যে ঋণ দ্রুত বেড়ে ৫৭.০৭ বিলিয়ন ডলার হয়। ২০১৯-২০২৩ সালে টানা তৃতীয় মেয়াদে ঋণ দাঁড়ায় ১০০.৬৪ বিলিয়ন ডলার।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি