• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরানে খুজেস্তানের আট শহরে যুক্তরাষ্ট্রের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার

নাগরপুরে চারাবাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর চারাবাগ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী মামুদ নগর শ্মশান ঘাট  ফুটবল মাঠে চারাবাগ গ্রামবাসি এ খেলার আয়োজন করে। খেলায় পাকুটিয়া বন্ধু মহল ক্লাব ও পাঁচতারা হিজবুল্লাহ স্পোটিং ক্লাব এই দুটি দল অংশ গ্রহণ করে। মামুদ নগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. সোহেল রানার সভাপতিত্বে ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ঢাকা উত্তর মহানগর জাসাসের আহবায়ক মো. শরিফুল ইসলাম স্বপন। খেলাটি উদ্বোধন করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। 

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মো. মাসুদুর রহমান লিয়াকত (মোল্লা), মো. তোফায়েল আহম্মেদ মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক মো. কিবরিয়া মোল্লা, উপজেলা  যুবদলের  সাবেক সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দীপন মোল্লা। আমন্ত্রীত অতিথি হিসেবে ছিলেন মামুদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম নুরু, সাধারন সম্পাদক আবু সাইদ বাচ্চু প্রমুখ। খেলায় পাকুটিয়া বন্ধু মহল ক্লাব কে ০-১ গোলে হারিয়ে পাঁচতারা হিজবুল্লাহ স্পোটিং ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ক্লাবের হাতে ১ম পুরস্কার ফ্রীজ তুলে দেন অতিথিরা। খেলাটি উপভোগ করতে  দুর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হন। 

ভিওডি বাংলা/ এমএইচ 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক
ছবি: ভিওডি বাংলা
চট্টগ্রামে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ত্রাণ দিল কেন্দ্রীয় ছাত্রদল
ছবি: ভিওডি বাংলা
৩০০ ফুট পাহাড় থেকে পড়ে প্রাণ গেল বন্য মা হাতির