• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরানে খুজেস্তানের আট শহরে যুক্তরাষ্ট্রের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার

চিরকুট লিখে ফাঁস দিয়ে আইনজীবীর আত্মহত্যা

সদর (ঝালকাঠি) প্রতিনিধি    ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পি.এম.
শামিম হোসেন জয়-ছবি সংগৃহীত
শামিম হোসেন জয়-ছবি সংগৃহীত

ঝালকাঠিতে শামিম হোসেন জয় (৩৫) নামে এক আইনজীবী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে চাঁদকাঠি এলাকায় নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।     

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান লাশ উদ্ধারের বর্ণনা দিয়ে বলেন, আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে রেখে গেছেন বলে জানান। তিনি লিখে গেছেন, আমার শরীরে যে রোগ বাসা বেঁধেছে তাতে আমার মৃত্যু অনিবার্য।মানসিক চাপ আর  শরীরের কষ্ট আমি নিতে পারছি না। তাই সব কিছু ভেবেচিন্তে আত্মহত্যার পথ বেছে নিলাম। কেউ  আমার মৃত্যুর জন্য দায়ী নয়। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি এবং অনুতপ্ত। আমাকে ভুল বুঝবেন না, পারলে ক্ষমা করে দেবেন।     
 
ঝালকাঠি শহরের চাঁদকাঠি এলাকায় শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপারের অফিসের সামনে তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 

শামিম হোসেন জয় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে। তিনি ঝালকাঠির আইনজীবী সমিতির নিয়মিত সদস্য ছিলেন। চারমাস আগে তিনি বিয়ে করেন। 

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান,  ময়নাতদন্ত শেষে  রোববার (২১ সেপ্টেম্বর) লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

ভিওডি বাংলা/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক
ছবি: ভিওডি বাংলা
চট্টগ্রামে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ত্রাণ দিল কেন্দ্রীয় ছাত্রদল
ছবি: ভিওডি বাংলা
৩০০ ফুট পাহাড় থেকে পড়ে প্রাণ গেল বন্য মা হাতির