• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৫৪ বছরে শাসকরা কিছু দিতে পারেনি, এবার ইসলামকে সুযোগ দিন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি    ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পি.এম.
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, গত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের জন্য কোনো কল্যাণকর কাজ করতে পারেনি। তাই একবার ইসলামকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এক পথসভায় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানান।

ফয়জুল করীম বলেন, “ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসেনি, বিজয়ী হওয়ার জন্য এসেছে। আজকের অসৎ রাজনীতি জনগণকে ধ্বংস করছে। নৌকা, লাঙল—সব প্রতীক গরিবদের শ্রমের প্রতীক হলেও যারা ভোটে দাঁড়ায়, তারা কেউ গরিব নয়।”

তিনি আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সভাপতি ডা. নূর আলম সিদ্দিককে দিনাজপুর-৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন দিনাজপুর দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলনের নেতা এমদাদুল হক, মোকছেদুল ইসলাম, উপজেলা জামায়াত আমির আমিনুল ইসলামসহ অনেকে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের