• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

মাহফুজ হত্যা

সালমান এফ রহমান-আনিসুল হকসহ ৪ জন গ্রেপ্তার

আদালত প্রতিবেদক    ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পি.এম.
সালমান এফ রহমান ও আনিসুল হক। সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুরে মাহফুজুর রহমান হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া পুলিশের আবেদনের ভিত্তিতে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

অন্য আসামিরা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও রাজধানীর কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মোল্যা।

এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলাম। শুনানিতে রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ এ বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দেন মাহফুজুর রহমান। বিকেলে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের গুলিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মিরপুর মডেল থানায় হত্যা মামলা হয়। মামলায় সালমান এফ রহমানকে ৭ নম্বর, আনিসুল হককে ৮ নম্বর, জসিম উদ্দিনকে ১৫ নম্বর এবং আতিকুল ইসলামকে ২০ নম্বর আসামি করা হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাজিম উদ্দিন হত্যা চেষ্টা মামলায় শাহেদ মজুমদারসহ ৩ জন গ্রেপ্তার
নাজিম উদ্দিন হত্যা চেষ্টা মামলায় শাহেদ মজুমদারসহ ৩ জন গ্রেপ্তার
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার