• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লিতে কিশোর

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ পি.এম.
ল্যান্ডিং গিয়ারে বসা আফগান কিশোর-ছবি সংগৃহীত

আফগানিস্তানের কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারের ফাঁকা স্থানে লুকিয়ে নয়াদিল্লিতে পৌঁছে গেছে ১৩ বছর বয়সী এক আফগান কিশোর। রোববার (২১ সেপ্টেম্বর) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ১০ মিনিটে কাবুল থেকে কেএএম এয়ারলাইন্সের আর কিউ-৪৪০১ ফ্লাইট দিল্লিতে অবতরণ করে। বিমান পুরোপুরি থামার পর বিমানবন্দরের এক কর্মচারী ছেলেটিকে প্রথম দেখতে পান এবং নিরাপত্তাকর্মীদের সহায়তায় তাকে জিম্মায় নেন।

কিশোরটির বাড়ি আফগানিস্তানের কুন্দুজে হলেও বর্তমানে সে কাবুলে থাকত। নিজের বক্তব্যে সে জানায়, কৌতুহলবশেই কাবুল বিমানবন্দরের রানওয়েতে উঠে ল্যান্ডিং গিয়ারের ফাঁকা জায়গায় বসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজটি উড্ডয়ন করলে নামার সুযোগ আর পায়নি সে।

কাবুল থেকে দিল্লির আকাশপথের দূরত্ব প্রায় দুই ঘণ্টা। পুরো যাত্রায় কিশোরটি ল্যান্ডিং গিয়ারের সংকীর্ণ স্থানে বসে ছিল।

পরবর্তীতে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কেএএম এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে তাকে কাবুলে ফেরত পাঠানো হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের