• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ বিন হুমাইদ

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ পি.এম.
শায়খ ড. সালেহ বিন হুমাইদ-ছবি সংগৃহীত

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ মুসলিম বিশ্বের সর্বোচ্চ ধর্মীয় পদে নতুন নিয়োগ দিয়েছেন। তিনি শায়খ ড. সালেহ বিন হুমাইদকে দেশটির গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান হিসেবে মনোনীত করেছেন। শিগগিরই সৌদি রয়্যাল কোর্ট এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে নিশ্চিত করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক ভেরিফায়েড ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইন।

শায়খ ড. সালেহ বিন হুমাইদ দীর্ঘদিন ধরে মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামি আইন, ফিকহ ও নীতি নির্ধারণে তার রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। নতুন দায়িত্বের মাধ্যমে তিনি সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পরিষদকে নেতৃত্ব দেবেন।

চলতি বছর (২০২৫) হজের মূল খুতবাও তিনি প্রদান করেছিলেন মক্কার মসজিদে নামিরা থেকে।

গতকাল ইন্তেকাল করেছেন সৌদি আরবের তৎকালীন গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ আল-শায়খ। তার মৃত্যু পরবর্তী সময়ে নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে শায়খ সালেহ বিন হুমাইদ দায়িত্ব পাচ্ছেন।

এর আগে সৌদি আরবে তিনজন গ্র্যান্ড মুফতি দায়িত্ব পালন করেছেন—শায়খ মুহাম্মদ বিন ইবরাহিম আল-শায়খ, শায়খ আবদুল আজিজ বিন বায ও শায়খ আবদুল আজিজ আল-শায়খ। শায়খ সালেহ বিন হুমাইদ হচ্ছেন দেশটির চতুর্থ গ্র্যান্ড মুফতি।

সূত্র : ইনসাইড দ্য হারামাইন

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের