• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

অল্পের জন্য বেঁচে গেলেন বিএনপি নেতা ফারুক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনি ও তার সফরসঙ্গীরা অক্ষত আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে একটি প্রাইভেটকার পেছন দিক থেকে জয়নুল আবেদিন ফারুকের গাড়িকে ধাক্কা দেয়। এতে তার গাড়ির ব্যাপক ক্ষতি হয় এবং মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

ঘটনার পর জয়নুল আবেদিন ফারুক নিজেই সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ সুস্থ আছি। সিদ্ধিরগঞ্জে একটি রেন্ট-এ-কারের গাড়ি পেছন থেকে আমার গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও আমি অক্ষত আছি।’ তিনি এই ঘটনাকে ‘সন্দেহজনক ও পরিকল্পিত’ বলে মনে করছেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, আমরা ঘটনাস্থলে কোনো গাড়ি পাইনি, হাইওয়ে পুলিশও পায়নি। কাউকে না পেলে ব্যবস্থা নেওয়া যায় না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার