• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বাজারে আইফোন ১৭ সিরিজ, আলোচনায় পাতলা ‘আইফোন এয়ার’

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৮ পি.এম.
অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ। সংগৃহীত ছবি

বাজারে এসেছে অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ। ইতিমধ্যেই ব্যবহারকারীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন। নতুন আইফোন ১৭ প্রো মডেলের ক্যামেরা নিয়ে আলোচনা থাকলেও সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আইফোন এয়ার, যা এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন।

তবে সরু নকশার কারণে মডেলটিতে কিছু ছাড় দিতে হয়েছে—ছোট ব্যাটারি, কম ক্যামেরা এবং আগের আইফোন প্লাস মডেলের তুলনায় বেশি দাম।

ব্যাটারি ও পারফরম্যান্স

আইফোন এয়ারে ব্যবহার করা হয়েছে প্রায় ৩১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এখানে সিলিকন কার্বন প্রযুক্তি নেই, যা ছোট ব্যাটারিতে বেশি শক্তি সঞ্চয় করতে সহায়তা করে। ফোনটির ভেতরের অংশ গুছিয়ে সাজানো হয়েছে, যা প্রকৌশল নকশার অভিনবত্বের উদাহরণ।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টমস গাইড জানিয়েছে, প্রত্যাশার চেয়ে ভালো করেছে আইফোন এয়ার।

স্ক্রিন-অন টাইম: গড়ে প্রায় ৬ ঘণ্টা

টানা ওয়েব ব্রাউজিং: সর্বোচ্চ ১২ ঘণ্টা

ফলে ব্যাটারির স্থায়িত্ব আশঙ্কার মতো খারাপ নয়। কিছু ক্ষেত্রে এটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ মডেলের সমতুল্য। তবে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত আইফোন ১৭ প্রো ম্যাক্স এক চার্জে আরও প্রায় ৬ ঘণ্টা বেশি ব্যবহার করা যায়। এজন্য আইফোন এয়ার ব্যবহারকারীদের বিশেষ করে বাইরে থাকলে দিনের মাঝপথে চার্জ দিতে হতে পারে।

উন্মোচন ও বাজারে আসা

অ্যাপলের বার্ষিক সেপ্টেম্বর আয়োজনে (৯ সেপ্টেম্বর) উন্মোচিত হয় নতুন আইফোন ১৭ সিরিজ। ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হয় এবং ১৯ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাচ্ছে ডিভাইসগুলো।

সূত্র: নিউজ১৮ ডটকম

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এআই দিয়ে নথি লেখায় মামলা খারিজ, আইনজীবী বহিষ্কার
এআই দিয়ে নথি লেখায় মামলা খারিজ, আইনজীবী বহিষ্কার
ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
গাড়ির ভেতরে শৌচাগার, চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার
গাড়ির ভেতরে শৌচাগার, চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার