• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

লাদাখে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ পি.এম.
ভারতের লাদাখের লেহ শহরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। সংগৃহীত ছবি

ভারতের লাদাখের লেহ শহরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে হাজারো মানুষ রাস্তায় নামলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো শহরে। বিক্ষোভকারীরা বিজেপির একটি অফিস ও পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়।

চলমান রাজ্যের মর্যাদা আন্দোলনে এটিই প্রথম সহিংসতা। বুধবার সকালেও কর্মসূচির অংশ হিসেবে অনশন ও হরতাল পালন করছিলেন আন্দোলনকারীরা। কিন্তু দুপুর নাগাদ শত শত বিক্ষোভকারী রাস্তায় নামলে তা বড় আকার নেয় এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আগামী ৬ অক্টোবর কেন্দ্রীয় সরকারের সঙ্গে লাদাখের প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে। তবে সংঘর্ষে নিহতের ঘটনায় বৈঠক অনুষ্ঠিত হবে কি না, তা এখন অনিশ্চিত।

গত দুই সপ্তাহ ধরে জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিতে অনশন পালন করছেন। তরুণ সমাজের বড় একটি অংশ তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের