• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

বগুড়ায় তারেক রহমানের নির্দেশে পালন করলেন যুবদলের নেতৃবৃন্দ

বগুড়া প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিকেল থেকে গভীর রাত অবধি তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা যুবদলের নেতৃবৃন্দ আদমদিঘী, দুপচাঁচিয়া ও শান্তাহার এলাকার পাঁচজন অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। এই মানবিক কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান। 

সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মুনছুর রহমান (তালোড়া পৌরসভা) কিডনি ও পিত্তথলির সমস্যায় ভুগছেন।  রওশন আরা (দুপচাঁচিয়া) শহীদ রামীমের মা তারেক রহমানের উপহার পেয়ে আবেগে কেঁদে ফেলেন। আব্দুল আজিজ মাস্টার (কোমারপুর, আদমদিঘী) বয়স ও অসুস্থতার ভারে ক্র্যাচে ভর দিয়ে চলাফেরা করেন। তোতা মন্ডল (রামপুরা, আদমদিঘী): এতটাই অসুস্থ যে অন্যের কাঁধে ভর করে দাঁড়াতে হয়। 

রাকিবুল হাসান চঞ্চল (শান্তাহার): বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে মেরুদন্ড  ভেঙে গেছে, চলাফেরা তো দূরের কথা, কথাও বলতে পারছেন না।তারেক রহমানের পক্ষ থেকে প্রদত্ত সহায়তা পেয়ে এসব অসহায় মানুষদের চোখে ছিল কৃতজ্ঞতা ও আশার আলো। 

চিকিৎসার খরচে নিঃস্ব হয়ে যাওয়া রাকিবুল হাসান চঞ্চল শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলেন, যেন বাঁচার শেষ আশাটুকু ফিরে পেয়েছেন। জেলা যুবদলের নেতারা জানান, তারেক রহমানের নির্দেশে ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
মোটরসাইকেল নিয়ে বিরোধ বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী