• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

নীলফামারী প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নীলফামারী সদর উপজেলার একটি গ্রামের সাতশত সনাতন ধর্মাবলম্বী মানুষ বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের এই মানুষদের জেলা বিএনপির আয়োজনে দোলাপাড়া ভবেতরণী দূর্গা মন্ডপ চত্বরে সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। এসময় ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’ এমন স্লোগান দেন এই সব সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ। 

দোলাপাড়া ভবোতরণী দূর্গা মন্ডপ সভাপতি গজেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু, কচুকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বুলু। সনাতণ ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য রাখেন ওই গ্রামের গজেন্দ্র নাথ রায়, সিমা রানী রায়, প্রহলাদ রায়। 

যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক বলেন, আমরা সবাই একে অপরের ভাই-বোন। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সুখে-দুঃখে একে অপরের পাশে থাকব। আমরা একসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। 

সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন, বিএনপি প্রত্যেক ধর্মের মানুষের দল। আসন্ন দুর্গাপূজার সময় প্রতিটি মন্দিরে বিএনপির স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। পাশাপাশি কোন ধরণের গুজবে কান না দেওয়া এবং কেউ যদি মব সৃষ্টি করার চেষ্টা করে তাহলে দ্রুত প্রশাসন ও আমাদের জানাবেন। নতুন স্বাধীন বাংলাদেশে নতুন করে কোন অপরাধীকে মাথা উচু করে দাড়াতে দেয়া যাবে না। 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার