• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সংবিধান ছাড়া শাসনব্যবস্থায় পরিবর্তন সম্ভব নয়: কার্কি

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পি.এম.
নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।। সংগৃহীত ছবি

নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের কোনও এখতিয়ার নেই শাসনব্যবস্থায় পরিবর্তন আনার— এমন মন্তব্য করেছেন নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তরুণদের সরাসরি নির্বাচিত নির্বাহী ব্যবস্থা ও কিছু সাংবিধানিক সংস্কারের দাবির প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী কার্কি বলেন, “শাসনব্যবস্থায় সংস্কার বা পরিবর্তনের এখতিয়ার বর্তমান সরকারের নেই। এমন কোনও সিদ্ধান্ত সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে পারে।”

তিনি জানান, আসন্ন নির্বাচনের প্রস্তুতি গ্রহণই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার।

অভিবাসীদের ভোটাধিকারের বিষয়ে কার্কি বলেন, বিদেশে কর্মরত নেপালিদের ভোট প্রদানের সুযোগ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা ও প্রবাসী নেপালিদের সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য দাবির সমাধানে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

ভাষণে প্রধানমন্ত্রী সকল নাগরিককে আসন্ন নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “যোগ্য প্রতিনিধিদের বেছে নিতে উৎসাহের সঙ্গে ভোট দিন।”

তথ্যসূত্র: দ্য খবর হাব ইংলিশ

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের