• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তানি ক্রু বহনকারী একটি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ট্যাংকারকে ইসরায়েল ড্রোন হামলার লক্ষ্য করেছে। ট্যাংকারটি চলতি মাসের শুরুতে ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণাধীন রাস আল-এসা বন্দরে নোঙর করা ছিল।

পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য জানান। তিনি বলেন জাহাজে মোট ২৭ জন ক্রু ছিলেন। যারমধ্যে ২৪ জন পাকিস্তানের, দুজন শ্রীলঙ্কার। আর বাকি একজন নেপালের নাগরিক।

মহসিন নাকভি এক্সে হামলার ব্যাপারে লিখেছেন, “একটি এলপিজি ট্যাংকার, যেটিতে ছিলেন ২৭ ক্রু (ক্যাপ্টেন মুখতা আকবরসহ ২৪ পাকিস্তানি, দুজন শ্রীলঙ্কান এবং একজন নেপালি) ইসরায়েলের ড্রোন হামলার স্বীকার হয়েছে। ট্যাংকারটি (হুতিদের নিয়ন্ত্রণাধীন) রাস আল-এসা বন্দরে গত ১৭ সেপ্টেম্বর হামলার কবলে পড়ে।”

ড্রোন হামলার পর জাহাজটির একটি এলপিজি বিস্ফোরিত হওয়ার পর এতে আগুন ধরে যায়। যা ক্রুরা নিয়ন্ত্রণে আনেন। এরপর হুতি বিদ্রোহীরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং ক্রুদের জিম্মি করে বলে জানান তিনি।

তবে হুতিরা পরবর্তীতে ট্যাংকার ও ক্রুদের ছেড়ে দেয়। এখন এটি ইয়েমেনের জলসীমার বাইরে রয়েছে বলেও জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী।

ইউনান্দোলু এজেন্সি সূত্রে জানা যায়, ফিলিস্তিনের গাজায় হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লড়াই শুরু করে, এবং গত দুই বছরে দুই পক্ষের মধ্যে একাধিক হামলা পাল্টা হামলা ঘটেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের