• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ভ্যাপসা গরমের মধ্যে ঢাকায় স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

দিনভর ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজধানীবাসীর জন্য মঙ্গলবার বিকেলে বৃষ্টি স্বস্তি বয়ে এনেছে। ঢাকার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিনে থেমে থেমে কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।

সকাল থেকে রাজধানীর আকাশ ছিল পরিষ্কার এবং সূর্যের তাপ অনেক বেশি ছিল। দুপুরে হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করে। বিকাল পোনে ৪টার দিকে রাজধানীর পান্থপথ, কলাবাগান, শুক্রাবাদ, রাজাবাজার, ধানমন্ডি, কাওরান বাজার, গ্রিন রোডসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর ভারতে বিস্তৃত থাকায় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে।

এভাবে হঠাৎ বৃষ্টিতে রাজধানীবাসী কিছুটা স্বস্তি পেলেও আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী কয়েকদিনে আবহাওয়া অনিশ্চিত থাকবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা
১১ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা