• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বড়দিন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: সিটিটিসি প্রধান

   ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বড়দিন ঘিরে কোনো ধরণের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মো. মাসুদ করিম। তিনি বলেছেন, ‘খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় এই উৎসব এবার নিরাপদেই উদযাপন হবে।’ 

মঙ্গলবার সকালে রাজধানীর কাকড়াইলে সেন্ট মেরি ক্যাথেড্রাল চার্চে বড়দিন উপলক্ষ্যে নিরাপত্তা মহড়া শেষে তিনি এ কথা বলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই কমিশনার বলেন, ‘বড়দিন ঘিরে রাজধানীর সকল বড় বড় চার্চে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট, ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল টিম স্ট্যান্ডবাই থাকবে। এর পাশাপাশি সেনাবাহিনী ও সাদা পোশাকে পুলিশের নজরদারি থাকবে।’

সেন্ট মেরি ক্যাথেড্রালের আর্চ বিশপ বিজয় এন ডি’ক্রুজ বলেন, ‘আজ মঙ্গলবার সন্ধ্যা থেকেই বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তিবোধ করছি।’


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক নিয়োগ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক নিয়োগ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ