• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

যুক্তরাষ্ট্রে শাটডাউন ঘিরে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক    ২ অক্টোবর ২০২৫, ০২:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শাটডাউন পরিস্থিতিকে ঘিরে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে এটিকে স্থায়ী ছাঁটাইয়ের অজুহাত হিসেবে ব্যবহার করতে পারেন, যা মার্কিন অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলবে।

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর থেকে নতুন অর্থবছর শুরু হয়। অর্থবছর শুরুর প্রথম দিনেই বিগত ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো সরকার কার্যত বন্ধ হয়ে গেছে। জাতীয় কংগ্রেস অস্থায়ী অর্থায়ন বিল পাসে ব্যর্থ হওয়ায় ফেডারেল সংস্থাগুলোর কার্যক্রমে তহবিলের ঘাটতি দেখা দিয়েছে।

এর ফলে হাজার হাজার সরকারি কর্মচারীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে এবং জাতীয় উদ্যান, পাসপোর্ট প্রসেসিংসহ বহু অত্যাবশ্যক জনসেবা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বিমানবন্দরে বিলম্ব এবং সাধারণ নাগরিকদের জন্য সেবায় ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, এ ধরনের স্থবিরতা কতদিন স্থায়ী হবে তার ওপরই এর প্রভাব নির্ভর করছে। মর্গ্যান স্ট্যানলি রিসার্চ জানিয়েছে, শাটডাউনে যুক্তরাষ্ট্রে প্রতি সপ্তাহে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় ০.১ শতাংশ কমতে পারে। যদিও সমঝোতায় পৌঁছানোর পর কর্মীরা কাজে ফিরলে এ ক্ষতি আংশিকভাবে পুষিয়ে যাবে।

শাটডাউনের কারণে বাজারে নতুন উদ্বেগও তৈরি হয়েছে। শ্রমবাজার ও মূল্যস্ফীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ ও প্রকাশ বন্ধ থাকায় ফেডারেল রিজার্ভের সুদের হার নির্ধারণ নিয়ে বিনিয়োগকারীদের অনিশ্চয়তা আরও বেড়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের