• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে, নিহত ৩

ফেনী প্রতিনিধি    ২ অক্টোবর ২০২৫, ০৩:১৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনীর দাগনভূঞায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে সড়কের পাশের দোকানে পড়ে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন যুবক রয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া বাজার সংলগ্ন লাকি রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দাগনভূঞার খুশিপুর এলাকার শহিদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম (৫০), দক্ষিণ জয়লস্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০) এবং আরেক নারী যার পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেনীর মহিপাল থেকে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের বাসটি সিলোনিয়া বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এরপর বাসটি উল্টে একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে সাতজন হাসপাতালে ভর্তি আছেন। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালকিনিতে মা-ছেলেসহ ৩ মাদক বিক্রেতা আটক
কালকিনিতে মা-ছেলেসহ ৩ মাদক বিক্রেতা আটক
ভাঙ্গুড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
ভাঙ্গুড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
কালকিনিতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
কালকিনিতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ