• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি    ২ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সীমান্তে বুধবার রাতে ১৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

ভারতে আটক হওয়া ১৫ বাংলাদেশি নাগরিককে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বুধবার (১ অক্টোবর) রাতে এ নাগরিকদের সাতক্ষীরা থানায় হন্তান্তর করে বিজিবি।

এই বাংলাদেশি নাগরিকরা খুলনা জেলার কয়রা ও ডুমুরিয়া এলাকার বাসিন্দা।

বিজিবি জানিয়েছে, বুধবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের আমুদিয়া কোম্পানী কমান্ডার বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিওপির বিজিবি কমান্ডার আবুল কাশেমের পতাকা বৈঠকের মাধ্যমে এ নাগরিকদের হস্তান্তর করা হয়।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, পরিচয় যাচাই-বাছাই করে এই ১৫ বাংলাদেশি নাগরিককে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত চট্টগ্রাম, ৬ দিনে ৪৩ প্রাণহানি
ছবি: সংগৃহীত
প্রায় ৫ দশক পর বাস্তবায়নের পথে শহীদ জিয়ার উদ্যোগ
ছবি: ভিওডি বাংলা
পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী