• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস

বগুড়ায় নিহত যুবদল নেতার পরিবারের পাশে তারেক রহমান

বগুড়া প্রতিনিধি    ২ অক্টোবর ২০২৫, ০৪:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বগুড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে শহরের কৈগাড়ি এলাকায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের বাড়িতে গিয়ে তার বিধবা মা দীপালি বেগমকে তারেক রহমানের পক্ষ থেকে শান্তনা জানান আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন।এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে শোকার্ত পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

আতিকুর রহমান রুমন জানান, যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের নৃশংস হত্যাকান্ড বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যথিত হয়েছেন।তাঁর নির্দেশেই আমরা বিএনপি পরিবার শোকাহত ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর দুপুরে বগুড়ার কাহালু উপজেলার মাগুড়া গ্রামে পুকুরে মাছ ধরার সময় একদল দুর্বৃত্ত যুবদল নেতা সোয়েব সরকার রাহুলকে ছুরিকাঘাতে হত্যা করে। ওই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ জামিল হোসেন নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে। তবে অন্য আসামীরা এখনও পলাতক।

 

সাংবাদিকদের তাৎক্ষণিক ব্রিফিংকালে আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের হত্যাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। 

তিনি আরো বলেন, বিএনপি একটি শান্ত প্রিয় দল। বিএনপি কখনোই বিশৃঙ্খলা চায় না। সব সময় সরকারকে সহযোগিতা করতে চায়। রাহুল সরকারের হত্যাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। তাহলে বিএনপি নেতা-কর্মীরা এই সরকারের ওপর সন্তুষ্ট থাকবে। যদি তা না হয় তাহলে এই সরকারের বিরুদ্ধে চব্বিশের মতই আরেকটি আন্দোলন গড়ে তুলতে  পারে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামরিক সক্ষমতা বিকাশে চীনের সঙ্গে আলোচনা
সামরিক সক্ষমতা বিকাশে চীনের সঙ্গে আলোচনা
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
মোটরসাইকেল নিয়ে বিরোধ বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা