• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আয়ারল্যান্ড সিরিজেই মুশফিকের শততম টেস্ট

স্পোর্টস ডেস্ক    ৪ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ পি.এম.
মুশফিকুর রহিম। সংগৃহীত ছবি

টেস্ট ক্রিকেটে দেশের ইতিহাস গড়তে চলেছেন মুশফিকুর রহিম। লাল বলের ক্রিকেটে এখন পর্যন্ত ৯৮টি টেস্ট খেলেছেন তিনি। সামনে আরও দুটি টেস্ট খেললেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে পা রাখবেন শততম টেস্টে।

আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজেই মিলতে যাচ্ছে মুশফিকের সেই বিশেষ মাইলফলকের সুযোগ।

দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। এরপর ঢাকায় মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯ নভেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সবকিছু ঠিক থাকলে এটিই হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট।

এখন পর্যন্ত ৯৮ টেস্টে ১২ সেঞ্চুরি ও ২৭ ফিফটির সাহায্যে ৬ হাজার ৩২৮ রান করেছেন ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার।

এ সিরিজই হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ। এর আগে ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড