• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

বৈষম্যবিরোধীর পাঁচ শতাধিক শিক্ষার্থী ছাত্রদলে যোগ দিলেন

লালমনিরহাট প্রতিনিধি    ৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী ছাত্রদলে যোগ দিয়েছেন। 

সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন তারা।

ছাত্রদলে যোগ দেওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবীর আহমেদ বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমরা দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলে যোগদান করেছি। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করে।

হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী ভাই-বোনদের ছাত্রদলে স্বাগত। দেশে থেকে স্বৈরাচার মুক্ত করতে ছাত্রদল ও বৈষম্যবিরোধীর সাধারণ শিক্ষার্থীরা এক সঙ্গে আন্দোলন করেছি। আমরা ভবিষ্যতে ছাত্রদের অধিকার আদায়ে একসঙ্গে কাজ করব।

এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, দেশে যখনি কোনো সংকটের দেখা দেয়, ছাত্রদল সর্বপ্রথম সেই সংকটের মোকাবিলা করে। ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রদলের ভূমিকা অনেক। বিএনপি সবসময় ছাত্র-ছাত্রীদের কল্যাণে কাজ করে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন- হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়ার যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান ও সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক সভাপতি রাজিব হোসেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার