• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

৩১ দফার ভিত্তিতে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে: ললিতা

পাবনা প্রতিনিধি    ১০ অক্টোবর ২০২৫, ০৯:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ললিতা গুলশান মিতা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকালে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা এলাকায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণমিছিল পরবর্তী পথসভায় এসব কথা বলেন তিনি।

মহিলা দল নেত্রী ললিতা গুলশান মিতা বলেন, লড়াই সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে গত ১৭ বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, সেই ত্যাগের বিনিময়ে এ দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিরকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে ইনশাল্লাহ। বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার ভিত্তিতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। এতে করে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। জননেতা তারেক রহমানের ৩১ দফা আমরা এদেশে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বিএনপির নেতাকর্মীদের বিগত ১৭ বছর মারধর, নির্যাতন ও মিথ্যা মামলা মোকাদ্দমা দিয়ে জেল-জুলুম খাটিয়েছে তাদের ক্ষমা নেই। তাদের ক্ষমা করা হবে না। 

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমি বিএনপির রাজনীতি করি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার তারেক রহমান যাকে ঈশ্বরদী-আটঘরিয়া আসনে দলের মনোনয়ন দিবেন আমি তাঁর পক্ষেই নির্বাচনের মাঠে নামবো। আমার একটাই টার্গেট ধানের শীষকে বিজয়ী করা। এদেশে জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা করা। তিনি বলেন, আল্লাহ রহমতে বিএনপি যদি সরকার গঠন করলে আমি সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য পদের জন্য দলের কাছে আবেদন করবো। সেক্ষেত্রে দল যে সিদ্ধান্ত নিবে তা মেনে সানন্দে মেনে নিবো।

লিফলেট বিতরণ ও গণমিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সানোয়ার হোসেন সান্টু, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, আশরাফুল ইসলাম, হায়দার আলী বাবু প্রমূখ। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
মোটরসাইকেল নিয়ে বিরোধ বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী