• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ২ যুবকের ৬ মাসের কারাদণ্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ২৯ জুন ২০২৬, ১২:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মাদক সেবনের অপরাধে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২৮ জুন) রাত ১০টার দিকে উপজেলার পাটুলীপাড়া এলাকায় এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অপরাধে মো. রনি হোসেন (৩০), পিতা- মকবুল হোসেন, সাং- দিয়ারপাড়া এবং মো. সোহাগ রানা (২০), পিতা- মো. সোহেল রানা, সাং- পাটুলীপাড়া, ভাঙ্গুড়া, পাবনাকে আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের বিচার কার্যক্রম শেষে উভয়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সম্মেলনে অংশগ্রহণকারী গবেষকদের সঙ্গে অতিথিরা।  ছবি: ভিওডি বাংলা
পাবিপ্রবিতে শেষ হলো দুইদিনব্যাপী ইফাস্ট আন্তর্জাতিক সম্মেলন
ছবি: সংগৃহীত
বাড়ছে নদীর পানি, ৭২ ঘণ্টায় বন্যার শঙ্কা
ছবি: ভিওডি বাংলা
ফেনীতে মাদকবিরোধী অভিযানে মারধরের অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য