• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শাটডাউনের মধ্যেও সেনাদের বেতন নিশ্চিতের নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক    ১২ অক্টোবর ২০২৫, ১১:৫৬ এ.এম.
ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে চলমান সরকার অচলাবস্থার (শাটডাউন) মধ্যেও সেনা সদস্যদের বেতন প্রদানের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১১ অক্টোবর) তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

অন্যদিকে, শাটডাউনের অজুহাতে বেসামরিক কর্মীদের ছাঁটাই শুরু করেছে হোয়াইট হাউজ। বিবিসি জানিয়েছে, বাজেট অনুমোদন না হওয়ায় মার্কিন সরকার কার্যত সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, “দেশের সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তাকে ডেমোক্র্যাটদের শাটডাউনে জিম্মি হতে দেব না।” তিনি আরও বলেন, “ডেমোক্র্যাটরা সরকার পুনরায় চালু করুক, তারপর আমরা স্বাস্থ্যসেবা ও অন্যান্য বিষয়ে একসঙ্গে কাজ করতে পারি।”

বাজেট ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দ্বন্দ্বে অচলাবস্থা দেখা দিয়েছে। রিপাবলিকানরা অভিযোগ করেছে, ডেমোক্র্যাটদের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এদিকে, প্রায় সাড়ে সাত লাখ ফেডারেল কর্মচারী বর্তমানে বেতনহীন ছুটি বা বরখাস্ত অবস্থায় আছেন। অন্যদিকে, সেনাদের ‘অপরিহার্য’ ঘোষণা করায় তারা দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, প্রাথমিকভাবে সাতটি সরকারি সংস্থার চার হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে সিডিসি, অর্থ মন্ত্রণালয়, সাইবার নিরাপত্তা এবং স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মীরা আছেন।

সরকারি কর্মচারীদের ইউনিয়নগুলো ছাঁটাই বন্ধে আদালতে মামলা করেছে। তাদের অভিযোগ, শাটডাউনকে অজুহাত করে প্রশাসন বেআইনি ছাঁটাই করছে।

বিশ্লেষকদের মতে, সামরিক বাহিনীর বেতন প্রদানের ব্যবস্থা ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ কিছুটা কমালেও ব্যাপক ছাঁটাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের