• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাউন্ড গ্রেনেডে উত্তেজনা, প্রেস ক্লাব থেকে শহীদ মিনারে শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক    ১২ অক্টোবর ২০২৫, ০৪:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

২০ শতাংশ বাড়ি ভাতার দাবিতে চলমান আন্দোলনে উত্তেজনা ছড়িয়েছে রাজধানীর প্রেস ক্লাব এলাকায়। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান থেকে শিক্ষক নেতাদের সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে তারা সরে যান কেন্দ্রীয় শহীদ মিনারে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে সেখানে সরে গিয়ে ওই স্থান থেকেই তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘জনদুর্ভোগ এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি এখন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এখান থেকেই কর্মসূচি চালিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘আমাদের শীর্ষ নেতারা এরইমধ্যে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। যারা এখনো প্রেস ক্লাবে আছেন, তাদের অনুরোধ করছি মিছিলসহ শহীদ মিনারে চলে আসতে। আমরা এখান থেকেই আমাদের আন্দোলন পরিচালনা করব এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে লাগাতার আন্দোলনকে সাজাবো ইনশাআল্লাহ।’

অধ্যক্ষ আজিজী বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি-যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের প্রজ্ঞাপন জারি না হবে, আমরা শহীদ মিনার ছাড়ব না, ঢাকার রাজপথও ছাড়ব না। আলোচনার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ী বেশে আমরা শ্রেণিকক্ষে ফিরব।

অধ্যক্ষ আজিজী আরও বলেন, ‘প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনার ছাড়ব না, ঢাকার রাজপথও ছাড়ব না। আলোচনার মাধ্যমে অধিকার আদায় করে বিজয়ী বেশে শ্রেণিকক্ষে ফিরব।’

এদিকে, প্রেস ক্লাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপে শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়লেও বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ধর্মমন্ত্রী
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ধর্মমন্ত্রী
মেগা প্রকল্পের নামে লুটপাটে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে: সেতুমন্ত্রী
মেগা প্রকল্পের নামে লুটপাটে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে: সেতুমন্ত্রী
বর্জ্য ব্যবস্থাপনায় অতিরিক্ত অর্থ আদায় প্রমাণিত হলে চুক্তি বাতিল : ডিএসসিসি প্রশাসক
বর্জ্য ব্যবস্থাপনায় অতিরিক্ত অর্থ আদায় প্রমাণিত হলে চুক্তি বাতিল : ডিএসসিসি প্রশাসক