• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নতুন রাজনৈতিক দলগুলোর তথ্য আবারও যাচাই করবে ইসি

নিজস্ব প্রতিবেদক    ১২ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ কারণে দলগুলোর সঠিকতা যাচাইয়ে আবারও মাঠ পর্যায়ের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, মাঠ পর্যায়ের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কর্মকর্তাদের দাখিল করা তদন্ত প্রতিবেদন কমিশন পর্যালোচনা করেছে। তবে এসব প্রতিবেদনে কিছু ক্ষেত্রে অপূর্ণতা ও যথাযথ মন্তব্যের ঘাটতি থাকায় যাচাই কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ১০টি রাজনৈতিক দলের জেলা ও উপজেলা পর্যায়ে অস্তিত্ব ও কার্যকারিতা নিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এই ১০ দল হলো-আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।

অধিকতর তদন্তের জন্য ১০টি অঞ্চলে একজন করে উপসচিব, সংশ্লিষ্ট অঞ্চলের একজন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং একজন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়ার পর এসব দলের নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী