• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হেলিকপ্টার ভ্রমণ নিয়ে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ

   ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পি.এম.
উপদেষ্টা আসিফ মাহমুদ হেলিকপ্টারে দেশের উত্তরবঙ্গে ভ্রমণ সম্পর্কে সমালোচনার ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক 

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর নিয়ে ফেসবুকে আলোচনা-সমালোচনা হচ্ছে। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তিনি গত ছয় দিনে ২৮ বার হেলিকপ্টারে চড়েছেন।

মেহেদী হাসান নামক একজন ফেসবুক ব্যবহারকারী কটাক্ষ করে এক পোস্টে লিখেছেন, ‘নয় কিলো রাস্তা, উনি চাইলে রকেটে চড়েও যেতে পারতেন।’

ওই ফেসবুক পোস্টটি এখন অনেকেই তাদের নিজ নিজ প্রোফাইলে শেয়ার করছেন। চলমান এই বিতর্ক প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফায়েড পেইজ থেকে পোস্ট দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘প্রথমে গাড়িতে সফর প্ল্যান করা হলে ছয় দিনে শুধুমাত্র ১০টি উপজেলায় সফর করা যাচ্ছিল।’

এবারের সফরের উদ্দেশ্য ছিল ‘উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, পাশাপাশি শীতবস্ত্র বিতরণ’।

পোস্টে আরও বলা হয়েছে, ‘উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন৷ ফলে ছয় দিনে ২২টি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয়, যা গাড়িতে কাভার করা অসম্ভব। তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয়।’ এরপর পোস্টে আরও বলা হয়, ‘বিগত দুই দিনের সফরে ঢাকা থেকে যাওয়া আসা সহ মোট ছয় বার হেলিকপ্টারে যাতায়াত করেন’ তিনি।

প্রসঙ্গত, সচিবালয়ে আগুন লাগার কারণে বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফর স্থগিত করে বৃহস্পতিবারই ঢাকায় চলে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মামুন/ডিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক নিয়োগ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক নিয়োগ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ