• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বন্যার কারণে এনসিপির জুলাই পদযাত্রার সূচিতে পরিবর্তন বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা ৯৬১ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যের আহ্বান জানালেন ডিএসসিসি প্রশাসক মাদক-অস্ত্র ব্যবসার অভিযোগে সাবেক আফগান এমপির বিচার শুরু বাংলাদেশ-মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে : হাইকমিশন আগামী ১০০ বছরেও আর গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বন্ধ হবে বিদেশমুখিতা: প্রধানমন্ত্রী চট্টগ্রামে পানির স্রোতে সেতু ধস, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক বন্ধ ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাকৃবিতে ন্যাশনাল পলিসি কম্পিটিশন এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি    ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাকৃবি চ্যাপ্টারের আয়োজনে ‘ফেস্টিভাল অব ইউথ ২০২৫’-এর অংশ হিসেবে এবং ‘জুলাই আন্দোলনের প্রথম বার্ষিকী’ উপলক্ষে ‘ন্যাশনাল পলিসি কম্পিটিশন ২০২৫’-এর ফাইনাল রাউন্ড প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকসুদ জায়েদী। সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডীন কাউন্সিলের কনভেনর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তারুণ্যের চিন্তা ও ভাবনা আগামী দিনের জাতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে নীতি, উন্নয়ন ও নেতৃত্ব বিষয়ে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে।

এ বছর সারা দেশের বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রাথমিকভাবে জমাকৃত ২২টি ধারণাপত্রের মধ্য থেকে ৫টি দলকে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। দুটি পর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম পর্বে অংশগ্রহণকারী দলগুলো তাদের নীতিগত প্রস্তাবনা ও প্রেজেন্টেশন উপস্থাপন করে। দ্বিতীয় পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আইডিআরওএফ, প্রথম রানার্স আপ ডেলটা–২১০০ এবং দ্বিতীয় রানার্স আপ বাউ নোভা।

উল্লেখ্য, ‘ন্যাশনাল পলিসি কম্পিটিশন’ দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জাতীয় নীতি, উন্নয়ন ও নেতৃত্ব বিষয়ে গঠনমূলক আলোচনায় সম্পৃক্ত করার একটি অনন্য প্ল্যাটফর্ম। প্রতিযোগিতার মাধ্যমে তরুণ মেধাবীরা জাতীয় নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণে অনুপ্রাণিত হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবির, সতর্ক করল সংগঠনটি
অভিযুক্ত দেবাশীষ চৌধুরী। ছবি: সংগৃহীত
জাবিতে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে যুবদল নেতা আটক
জাবিতে ছাত্রী হেনস্তাচেষ্টার অভিযোগে আটক বহিরাগতকে প্রশাসনের কাছে হস্তান্তর করে আনসার সদস্যরা। ছবি: ভিওডি বাংলা
জাবিতে ছাত্রী হেনস্তা, আটক ১