• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জাবিতে ছাত্রী হেনস্তা, আটক ১

ক্যাম্পাস প্রতিনিধি    ৩০ জুন ২০২৬, ০৭:৫৩ পি.এম.
জাবিতে ছাত্রী হেনস্তাচেষ্টার অভিযোগে আটক বহিরাগতকে প্রশাসনের কাছে হস্তান্তর করে আনসার সদস্যরা। ছবি: ভিওডি বাংলা
জাবিতে ছাত্রী হেনস্তাচেষ্টার অভিযোগে আটক বহিরাগতকে প্রশাসনের কাছে হস্তান্তর করে আনসার সদস্যরা। ছবি: ভিওডি বাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে হেনস্তার চেষ্টার অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে। পরে দায়িত্বরত আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করেন।

সোমবার (২৯ জুন) রাত আনুমানিক দেড়টার দিকে মুক্তমঞ্চ এলাকায় ব্রাজিল ও জাপানের মধ্যকার ফুটবল ম্যাচ উপভোগ শেষে এক ছাত্রী পাশের টিএসসি ভবনের ওয়াশরুমে যান বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়। অভিযোগ রয়েছে, এ সময় এক বহিরাগত যুবক গোপনে তার পিছু নেয় এবং ওয়াশরুমের জানালার পাশ থেকে ভিডিও ধারণের চেষ্টা করা হয়।

ঘটনাটি আশপাশে থাকা কয়েকজন শিক্ষার্থীর নজরে এলে তারা ওই যুবককে আটক করেন। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে শিক্ষার্থীদের ভিড় বাড়তে থাকে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় টিএসসি পোস্টে দায়িত্ব পালনরত অঙ্গীভূত আনসার সদস্য মো. গোলাম সারোয়ার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগ নেন। তিনি তাৎক্ষণিকভাবে ক্যাম্প কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে পিসি মাজেদের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে যায়।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশপাশের ডিউটি পোস্ট থেকেও অতিরিক্ত আনসার সদস্য মোতায়েন করা হয়। পরে আনসার সদস্যরা অভিযুক্ত যুবককে শিক্ষার্থীদের উত্তেজিত ভিড়ের মধ্য থেকে নিরাপদে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, অভিযুক্ত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার পরিচয় ও ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে রাতের বেলায় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন অনেক শিক্ষার্থী।

এদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ঘটনায় দায়িত্বরত সদস্যদের দ্রুত পদক্ষেপ, পেশাদার আচরণ ও দায়িত্বশীল ভূমিকা একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
ছবি: ভিওডি বাংলা
চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চোখে বিশ্বকাপ
ছবি: ভিওডি বাংলা
রোমাঞ্চকর ফাইনালে জয় ক্যারাম ট্রফি ঘরে তুলল বাকৃবি দল