• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বর্জ্য ব্যবস্থাপনায় অতিরিক্ত অর্থ আদায় প্রমাণিত হলে চুক্তি বাতিল : ডিএসসিসি প্রশাসক দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করলেই দেশ এগিয়ে যাবে : আমানউল্লাহ যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১

আজ উইন্ডোজ ১০-এর যেসব সুবিধা বন্ধ হচ্ছে

প্রযুক্তি ডেস্ক    ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

আজ থেকে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে উইন্ডোজ ১০ এর সাপোর্ট। মাইক্রোসফট জানিয়েছে, আজকের পর ব্যবহারকারীরা আর কোনো নিরাপত্তা আপডেট, বাগ ফিক্স বা কাস্টমার সার্ভিস পাবেন না। যদিও পিসি স্বাভাবিকভাবে চালু থাকবে, কিন্তু নিরাপত্তাহীনতার ঝুঁকি বাড়বে। 

উইন্ডোজ ১০ চালু হয় ২০১৫ সালে জুলাইতে। তবে উইন্ডোজের অন্যান্য ভার্সনের মতো এটি শুরুতেই জনপ্রিয় পায়নি। আপডেট বাগ, ড্রাইভার সমস্যা ও পুরোনো উইন্ডোজ ৭–এর ব্যবহারকারীরা আপগ্রেড নিয়ে দ্বিধায় ছিলেন। তবে বছরের পর বছর নিয়মিত আপডেটে উইন্ডোজ ১০ হয়ে ওঠে বিশ্বের অন্যতম জনপ্রিয় ডেস্কটপ অপারেটিং সিস্টেম।

মিলিয়ন ব্যবহারকারী এই সিস্টেমের পরিচিত লেআউট ও পারফরম্যান্সের কারণে এটিকে ব্যবহার করছেন। উইন্ডোজ ১১–এ আপগ্রেড করা নিরাপত্তা, হার্ডওয়্যার সাপোর্ট এবং বিল্ট-ইন এআই ফিচারের সুবিধা দেয়। 

মাইক্রোসফট এখনই সিস্টেমের কম্প্যাটিবিলিটি পরীক্ষা করে উইন্ডোজ ১১–এ আপগ্রেড করার পরামর্শ দিয়েছে।

যাদের কম্পিউটার উইন্ডোজ ১১–এর জন্য প্রস্তুত নয়, তারা Extended Security Updates (ESU) প্রোগ্রামের মাধ্যমে সীমিত সময়ের জন্য নিরাপত্তা আপডেট পেতে পারেন। তবে এর জন্য প্রতি দুই মাসে পর পর একবার মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করতে হবে।

পুরোনো ডেস্কটপ যুগ থেকে ক্লাউড-ইন্টিগ্রেটেড সময়ের পথে যাত্রা শুরু করার ভারসাম্য রক্ষা করায় উইন্ডোজ ১০ স্মরণীয় হয়ে থাকবে। এটি গেমিং, অফিস ও অন্যান্য কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিআরইউতে এআই সাংবাদিকতা প্রশিক্ষণের তৃতীয় দিন আজ
ডিআরইউতে এআই সাংবাদিকতা প্রশিক্ষণের তৃতীয় দিন আজ
হ্যাকারের ফাঁদে ৩০ হাজার ফেসবুক অ্যাকাউন্ট
হ্যাকারের ফাঁদে ৩০ হাজার ফেসবুক অ্যাকাউন্ট
হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি