• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রেলস্টেশনে বৃদ্ধা হত্যায় ৫ সন্দেহভাজন আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি    ১০ জুলাই ২০২৬, ০৪:৫৫ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম (৭০) হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাকিব মিয়া (২৩), ইলিয়াছ মিয়া (৩৫), বিল্লাল মিয়া (২৫), দ্বীন ইসলাম (২৬) এবং রিফাত মিয়া (২০)। এর মধ্যে দ্বীন ইসলাম ও রিফাত মিয়াকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজনকে আটক করা হয়েছে মেথিকান্দা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে।

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে, গত শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঘুমিয়ে থাকা ববি বেগমের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। তাকে মারধর করে দীর্ঘদিন ধরে জমানো টাকা লুট করে নিয়ে যায় তারা। হামলার ঘটনায় তাঁর চোখ, মুখ এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

পরে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অসুস্থ হয়ে পড়লে ববি বেগমকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় দিবাগত রাত সোয়া ১টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নিখোঁজের ২৪ ঘণ্টা পর বকুলের মরদেহ উদ্ধার
ছবি: ভিওডি বাংলা
খাগড়াছড়িতে পানিবন্দি মানুষের পাশে আনসার ও হিল ভিডিপি
ছবি: সংগৃহীত
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯