• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের বহিষ্কৃত ৩০ নেতা-কর্মী

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ১৬ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর ৩০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মিসভায় মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে তারা যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ও সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান জ্যোতি। তিনি নতুন যোগদানকারীদের বরণ করে নেন এবং বিএনপির পতাকা তুলে দেন। 

খাঁন সাঈদ হাসান জ্যোতি জানান,  বাঙালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মিসভায় জামায়াতের ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনসহ ৩০ জন আমার হাত ধরে বিএনপিতে যোগদান করেছেন।

অন্যদিকে, বাঙালা ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম বলেন, "আনোয়ার হোসেনকে প্রায় ছয় মাস আগে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তার সঙ্গে আরও ৩০ জন কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন কিনা সে বিষয়ে আমার জানা নেই।"

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার